সিংগাইরে সিরাজপুরে ব্যবসায়ী কুদ্দুস হত্যার ঘটনায় মামলা, ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর এলাকায় ব্যবসায়ী আব্দুল কুদ্দুস হত্যার ঘটনায় নিহতের স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে ১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন মামলায় প্রধান আসামী করা হয়েছে উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু কালামকে। উল্লেখযোগ্য অন্যান্য আসামীরা হলেন, চান্দহর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু,সাংগঠনিক সম্পাদক ফিরোজ ও হারুণ প্রমুখ।পুলিশ ইতিমধ্যে হারুণকে গ্রেফতার করেছে। মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে ১০-১২ জনকে।

পুলিশের সামনে এ ঘটনা ঘটায় শান্তিপুর(বাঘুলী)তদন্ত কেন্দ্রের ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।প্রত্যাহাকৃত পুলিশ সদস্যরা হচ্ছেন,এসআই আব্দুস সালাম ও এএসআই আব্দুল আজিজ।গত শনিবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটে। ২য় দফার হামলায় প্রাণ হারায় ব্যবসায়ী কুদ্দুস। এ ঘটনায় হত্যা মামলা ছাড়াও আরো একটি মামলা হয়েছে।

সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম জানান,এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।বাকী আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

শিরোনাম