সিংগাইরে সুদখিরা গ্রামের জহিরুলের প্রাইভেটকার চুরি

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে সুদখিরা গ্রামের জহিরুলের প্রাইভেটকার চুরির ঘটনা ঘটেছে।বিভিন্ন চুরির ঘটনায় এলাকার জনসাধারণের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।

জানা গেছে,সম্প্রতি ভোর রাতে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদখিরা গ্রামের মৃত মঙ্গল মিয়ার পুত্র জহিরুল(৪৩) এর নিজ বাড়ি থেকে তার প্রাইভেটকার(ঢাকা মেট্রো-গ-২১-৬৯১১) চোরের দল চুরি করে নিয়ে যায়।যার আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা।প্রাইভেটকার চুরি যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন জহিরুল।এ ব্যাপারে তিনি সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।অপরদিকে একই গ্রামের টাওয়ারের বেটারী চুরি যাওয়ার ঘটনা ঘটেছে।চুরি বৃদ্ধি পাওয়ায় ঐ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শিরোনাম