সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
স্কুলছাত্রী মারিয়া হত্যাকান্ডে গ্রেফতার-৮,আসামীর বাড়িঘর ভাংচুর। মানিকগঞ্জের সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া আক্তার(১৪) হত্যাকান্ডের ঘটনায় আলিফকে প্রধান আসামী করে ১৬ জনের বিরুদ্ধে থানায় মামলা। প্রধান আসামী ও ২ শিক্ষকসহ ৮ জনকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে অভিযুক্ত আলিফের ঘরবাড়ি ভাংচুর করছে বিক্ষুদ্ধ জনতা। গ্রেফতারকৃত আসামীরা হলেন, অভিযুক্ত আলিফ (১৬), মাসুদ (৩৫), সুজন (৩০), রাসেল (৩০), আলিফের রুমা (৪৫), আলিফের বোন মিম (২২), ও সাহরাইল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম (৫৯), আইসিটি শিক্ষক ইয়াকুব মোল্লা (২৯)। রবিবার রাত ১০ টার দিকে সিংগাইর থানার ওসি মাজহারুর ইসলাম জিজ্ঞাসাবাদের কথা বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ও আইসিটি শিক্ষক এবং দৈনিক নিরপেক্ষ পত্রিকার সিংগাইর প্রতিনিধি ইয়াকুব মোল্লাকে সারারাত থানায় আটক করে রাখেন।মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানাযায়,গত রবিবার বিকেল ৫টার দিকে উপজেলা জার্মিত্তা ইউনিয়নের চন্দননগর কবরস্থানের পাশে নির্জন জঙ্গল থেকে স্কুলছাত্রী মাহিয়া খন্ডিত লাশ উদ্ধার করে থানাপুলিশ। নিহত মারিয়া উপজেলা সায়েস্তা ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামের প্রবাসী মিজানুর রহমানের কন্যা।
জানা যায়,গত ১০ জুন উপজেলার সাইরাইল উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মধ্যে টিফিন চলাকালীন সময় ক্লাস কক্ষে অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিল। বিষয়টি ক্লাশ রুমে সিসি ফুটেজে ধারণ হলে ১৩ জুন বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে জানা জানি হয়। এমন পরিস্থিতিতে ১৫ জুন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুই শিক্ষার্থীর অভিভাবক ডেকে এনে স্ট্যাম্পের মাধ্যমে মুচলেকা ও ২ শিক্ষার্থীকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেন। এ সময় ৮ম শ্রেনীর ছাত্রী মারিয়া স্কুলে অনুপস্থিত ছিলেন এবং তিনি আর রাতে বাড়ি ফিরেনি। তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় ওই ছাত্রীর অভিভাবক পরের দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে গিয়ে মেয়ে বাড়ি ফিরেনি বিষয়টি অবগত করেন। এতে কোন সুরাহা না হওয়ায় থানায় একটি অভিযোগ করেন। এরপর থেকে থানাপুলিশের খোঁজাখুঁজি অব্যাহত থাকে। হঠাৎ রবিবার (২০ জুন) ৭দিন পর চন্দননগর গ্রামের কবরস্থানের পাশে বজলুর রহমানের নির্জন বাগানে স্কুল ড্রেস ও ব্যাগসহ খন্ডিত অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তে বিষয়টি এলাকায় ছড়িয়ে পরে ঘটনাস্থলে লোকজনের ভিড় জমে। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রির্পোট তৈরি করে মর্গে প্রেরন করেন।
সিংগাইর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,মেয়েটিকে ৫-৬ দিন আগেই হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা হলে প্রধান আসামীসহ ৮ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে তাদেরকে জেলহাজতে পাঠান।অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।