সিংগাইরে স্কুল শিক্ষিকার ফাঁস নিয়ে আত্মহত্যা,এলাকায় চাঞ্চল্য

সংবাদ বিস্তারিতঃ
মানিকগঞ্জের সিংগাইরে স্কুল শিক্ষিকা ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে,উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ডোনখালপার গ্রামের বাসিন্দা এবং শিবালয় উপজেলার রূপসা ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আক্তার বুধবার দিবাগত রাতে আনুমানিক ৯টার দিকে সিংগাইর উপজেলা সদরের আঙ্গারিয়া এলাকায় নিজ বাসায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

মৃত্যুকালে তিনি স্বামী জাহাঙ্গীর আলম, এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। তাৎক্ষণিক মৃত্যুর কারণ জানা যায়নি।

শিরোনাম