সিংগাইরে হাতকড়াসহ মাদক সম্রাটকে ছিনিয়ে নেয়ার ঘটনায় ৯ জন গ্রেফতার

কোহিনূর ইসলাম রাব্বি:
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের চরউলাইল গ্রামে চাঞ্চল্যকর হাতকড়াসহ মাদক সম্রাটকে ছিনিয়ে নেয়ার ঘটনায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় দুটি মামলা দায়ের করেন। একটি মামলা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, যেখানে লাব্লুকে আসামি করা হয়েছে। অন্য মামলায় পুলিশের ওপর হামলার অভিযোগে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, পূর্ণিমা বেগম (২০), শাবানা (২৬), জাহানারা (২৩), আজিমুদ্দিন (৬৫), আমিনুর (২৭), অন্তর (২০), মৌ আক্তার (১৯), আসমা বেগম (৪৫) ও আব্দুর রউফ ওরফে জুয়েল (২৬)।

থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃতরা হামলায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, গ্রেপ্তারকৃত প্রত্যেকেই হামলায় সরাসরি অংশ নিয়েছে।

শিরোনাম