মাবিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে মহাসড়কের ভূমদক্ষিণ বাসস্ট্যান্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ষবহনকারী একটি বাসে হামলার ঘটনায় ২জনের আটকের খবর পাওয়া গেছে।এলাাকায় বিরাজ করছে উত্তেজনা।
জানা গেছে,উপজেলার ভূমদক্ষিণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকে ছেলে কাওসার ও পরিবারের সদস্যদের সাভারের আমিন বাজার এলাকা থেকে মারধর করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি বাসের স্টাফ ও শিক্ষার্থীরা।এরই জের ধরে কাওসার ও তার লোকজন নিজ এলাকার বাসস্ট্যান্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালের একটি বাস আটক করে বাস ভাঙচুরসহ শিক্ষার্থী ও স্টাফদের মারধর করে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালের ৫ এর অধিক শিক্ষার্থী আহত হয়।সর্বশেষ খবর অনুযায়ী ১ জন শিক্ষার্থী আইসিইউ-তে আছে বলে জানা গেছে। ঘটনার পর সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে শক্ত অবস্থান নেন এবং তাৎক্ষণিক জড়িতদের গ্রেফতারের চেষ্টা করেন।
এদিকে এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন এবং পুলিশের সঙ্গে আলোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রইছ উদ্দীন। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের নিয়ে তিনি সিংগাইর থানাশ যান এবং জড়িতদের গ্রেপ্তারের জোর দাবি জানান।এর আগে তিনি ঘটনাস্থল ভূমদক্ষিণ বাসস্ট্যান্ড পরিদর্শন করেন। এ সময় তার সাথে আসা শিক্ষার্থীরা ঐ স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ওসি মাজহারল ইসলাম