সংবাদ জমিন রিপোর্টঃ
শেখ হাসিনার দেশ ত্যাগের পর মানিকগঞ্জের সিংগাইরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।হামলার আতঙ্কে বাড়ি ছাড়া রয়েছে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের অনেক নেতা কর্মী।এখনো দেদারছে মোটর সাইকেল যোগে মহড়া চলছে।কোথাও আ’লীগ নেতা-কর্মীদের দেখলেই মারধর করা হচ্ছে।রয়েছেন অনেকে ঘরবন্দি।সংখ্যালঘু পরিবারগুলো সদা আতঙ্কে দিনাতিপাত করছে।
বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে,শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বাবু মনোরঞ্জণ ঘোষের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।ভূমদক্ষিণ গ্রামের আ’লীগ সমর্থক কাজলের উপর হামলার ঘটনা ঘটেছে। এর আগে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা মুশফিকুর রহমান খান হান্নানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে।হামলা চালানো হয় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি শহিদূর রহমান শহিদের বাসায়।সেখানে ভাড়াটিয়াদের বের করে আগুন ধরিয়ে দেয়া হয়। শহিদের অভিযোগ তার বাসায় লুটপাট চালানো হয়েছে।ভাঙচুর করা হয়েছে আঞ্চলিক মহাসড়কের পাশে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন।উপজেলা পরিষদে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালানো হয়েছে।হামলা থেকে রেহাই পায়নি সিংগাইর থানাও।আগুন দেয়ার ঘটনা ঘটেছে ধল্লা পুলিশ ফাঁড়িতে।উপজেলার ধল্লা পুলিশ ফাঁড়ির পাশের ফোর্ডনগর গ্রামের ইউপি সদস্য সানোয়ারের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।অগ্নিসংযোগ করা হয়েছে ঐ গ্রামের আরো একটি বাড়িতে।ভাঙচুর করা হয়েছে নাজির খার মুদি দোকান।অগ্নি দমাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বের হল্ওে তাদের গতিরোধ করে থামিয়ে দেয়া হয়েছে।ভাঙচুর ও তান্ডব চালানো হয়েছে সাব রেজিস্টার অফিসে। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ বেপারীর বাসায়ও হামলার ঘটনা ঘটেছে।
এদিকে এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে।মাইকিং করে সতর্ক করা হচ্ছে জনসাধারণকে। রাত জেগে পাহারা দিচ্ছে ডাকাত।হামলার আতঙ্কে বাড়ি ছাড়া রয়েছে আ’লীগের অনেক নেতা-কর্মী।এ ব্যাপারে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা।