সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি শহিদ না ফেরার দেশে
সংবাদ জমিন ডেস্কঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,৯০ দশকের ছাত্রলীগের প্রাণ ভোমরা ও সিংগাইর ডিগ্রী কলেজের সাবেক ভিপি শহিদুর রহমান শহিদ সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার(১৭ জুলাই) ভোর রাতে সিংগাইর পৌরসভার ২ নং ওয়ার্ডের আজিমপুর মহল্লার পুরনো বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেম।
৫ আগস্টের সরকার পতনের পর তিনি পলাতক ছিলেন।হত্যাসহ বেশ কয়েকটি মামলায় তিনি সম্প্রতি জামিন লাভ করেন। তিনি আজিমপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল৫২বছর । তিনি স্ত্রী,৩সন্তান,১ভাই ও মা,বাবা,আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।বৃহস্পতিবার বাদ যোহর জানাযা শেষে তার লাশ আজিমপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।