সিংগাইর থানার ওসির বিরুদ্ধে প্রবাসীর পাঠানো বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ
সংবাদ জমিন ডেস্কঃ
মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রবাসীর পাঠানো বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় শোরগোল চলছে।
জানা গেছে,উপজেলার চর আজিমপুর গ্রামের প্রবাসী কাজী শরিফুর রহমান দীর্ঘদিন ধরে প্রবাসী।স্বামী প্রবাসে থাকার সুযোগে এক যুবকের সাথে স্ত্রী চাঁদনী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে।প্রেমের টানে চাঁদনী স্বামীর পাঠানো ৪৫ হাজার রিয়াল,৮ ভরি স্বর্ণালংকার ও ২টি স্মার্ট ফোন নিয়ে গত ৪ জানুয়ারী প্রেমিকের সাথে উধাও হয়। ৯ জানুয়ারী সাভারের বিরুলিয়া থেকে কপোত-কপোতীকে উদ্ধার করে সিংগাইর থানা পুলিশ। রিয়াল, স্বর্ণালংকার ও স্মার্ট ফোন বাদিকে না দিয়েই পুলিশ তাদের ছেড়ে দেয়।
এ নিয়ে প্রবাসীর বড় ভাই আরিফুর রহমান মানিকগঞ্জ পুলিশ সুপার বরাবর গত ১২ জানুয়ারী লিখিত অভিযোগ দাখিল করেছেন।ছবি-সংগৃহীত
ওসি জাহিদুল,ওসি তদন্ত মোশারফ ও এসআই মোত্তালিব সংবাদ মাধ্যমক রিয়াল,স্বর্ণালংকার ও স্মার্ট ফোন অত্মসাতের কথা অস্বীকার করেছেন।