সিংগাইর থেকে গ্রেফতার করা হলো পঞ্চগড়ে হত্যা মামলার দুই আসামীকে

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেফতার করা হলো পঞ্চগড়ে হত্যা মামলার দুই আসামীকে। তাদেরকে পঞ্চগড়ে প্রেরণ করা হয়েছে বলে পুরিশ নিশ্চিত করেছে।

জানা গেছে, পঞ্চগড় জেলার সদর থানায় ২টি হত্যা মামলার আসামী সিংগাইর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। রবিবার(১১ জানুয়ারি) বিকেল পৌনে ৩ টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,পঞ্চগড় জেলার সদর থানার কায়েতপাড়া হফিজাবাদ গ্রামের মৃত.মোহাম্মদ আলীর ছেলে আব্দুর রশিদ(৩৫) ও একই এলাকার দর্জিপাড়া গ্রামের শাহিনুর ইসলাম(৪২)।

শিরোনাম