সিংগাইর থেকে চুরি যাওয়া গরুসহ পিকআপের সন্ধান মিললো নেত্রকোনায়,আটক-৪

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর থেকে চুরি যাওয়া গরুসহ পিকআপের সন্ধান মিললো অবশেষে নেত্রকোনায়।এ সময় চুরির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে,উপজেলার চারিগ্রাম ইউনিয়নের খানপাড়া এলাকার জাম্বু রেঞ্জ গরুর ফার্ম থেকে গত শুক্রবার রাতের যেকোন সময় ৪টি ষাঢ় গরু ও ১টি মাহিদ্রা ব্রোলেরো পিকআপ চুরি হয়। পরে দিন ফার্মের মালিক মুদাসসার খান মুমিত সিংগাইর থানায় ১টি চুরির মামলা করেন। আর মামলার সূত্র ধরেই পুলিশ উদ্ধার অভিযান চালায়।

অভিযানে উদ্ধার হওয়া মালামালসহ আটককৃতরা হলো,নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মোজাফারপুর গ্রামের ফজলু মিয়া ছেলে হৃদয় মিয়া (২৭),পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার আজিজনগর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ফরহাদ(৫৫),মেহেরপুর জেলা ও থানা যোগেন্দা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সাব্বির হায়দার হৃদয়(১৯) ও মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার দক্ষিন জাইল্লা গ্রামের মঙ্গল বেপারির ছেলে জালাল উদ্দিন ওরফে শাহাজালাল(২৪)।

শিরোনাম