সংবাদ জমিন ডেস্কঃ
দীর্ঘ দিন সিলেকশনে কমিটি গঠন সম্পন্ন হওয়ায় সরাসরি নির্বাচনে যাওয়ার প্রয়োজন হয়নি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সিংগাইর প্রেসক্লাবের । এবার ৩ টি পদে একাধিক প্রার্থী থাকায় সরাসরি গোপন ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে সিংগাইর প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সোহরাব হোসেন (দৈনিক নয়াদিগন্ত)। গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ২টি পদে জয়-পরাজয় নিশ্চিত হলেও সভাপতি পদে ড্র হয়। সভাপতি পদটি মীমাংসার আলোকে শুক্রবার (৩ জানুয়ারী) সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে আহ্বায়ক কমিটির ডাকা জরুরি সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. রকিবুল হাসান বিশ্বাস (দৈনিক ইনকিলাব)। সাংগঠনিক সম্পাদক পদে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম তানভীর (দৈনিক দেশ রূপান্তর)।
২৪ ডিসেম্বর দুই বছর মেয়াদি নির্বাচনে সোহরাব হোসেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমান সমান ভোট প্রাপ্ত হন। সমস্যাটি মীমাংসা হওয়ায় প্রেসক্লাবের জরুরি সভায় মিজান, সোহরাব হোসেনকে সমর্থন জানান। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন,সহ-সভাপতি পদে মো. আতাউর রহমান (মানবজমিন), কোষাধ্যক্ষ পদে মো. মোস্তাক আহমেদ (মানবকণ্ঠ),প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইয়াকুব হোসেন মোল্লা (সংবাদ সারাবেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ মো. আল মামুন (আজকালের খবর),দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান (ভোরের পাতা), ধর্ম, শিক্ষা, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ মো. তারিক বিল্লাহ খান (দৈনিক সংগ্রাম) ও কার্যকরী সদস্য পদে জয়নাল আবেদীন (ভোরের ডাক)।
এ দিকে ৪ জানুয়ারী আহবায়ক কমিটির আহবায়ক এসএম সিরাজের সভাপতিত্বে নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।শপথ বাক্য পাঠ করান সিংগাইর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ও সভাপতি মোঃ কোহিনূর ইসলাম রাব্বি।শপথ গ্রহণ শেষে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য ও নব নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।