সিআইডির ট্রেনিং সেন্টার থে‌কে উদ্ধার করা হলো এসআইয়ের লাশ

সংবাদ জমিন রি‌পোর্ট:
সিআইডির ট্রেনিং সেন্টার থে‌কে উদ্ধার করা হলো এসআইয়ের লাশ। রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে একজন পু‌লিশ সদ‌স্যের ঝুলন্ত মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তার নাম আফতাব উদ্দিন রিগান। তি‌নি পুলিশের একজন উপ-পরিদর্শকের (এসআই) ছি‌লেন। তার কর্মস্থল ছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি ফোর্সে।

বুধবার (১০ ডিসেম্বর) পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।’’

শিরোনাম