সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, প্রাণ গেল ১৩ পুলিশের

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে আন্দোলনকারীরা পিটিয়ে হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুর ১২টার দিকে হাজার হাজার আন্দোলনকারী লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় এসে হামলা চালান। এসময় আন্দোলনকারীদের হাতে লোহার রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল। হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হন।

রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অপারেশনস অ্যান্ড ক্রাইম) বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন।বিজয় বসাক বলেন, সন্ধ্যা সাতটার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও তাঁদের সঙ্গে রয়েছেন।

শিরোনাম