সিরাজগঞ্জে এক রাতে চুরি গেলো ১৬ কবরের কঙ্কাল

বিশেষ প্রতিনিধিঃ
এক রাতে চুরি গেলো ১৬ কবরের কঙ্কাল। সিরাজগঞ্জের শাহজাদপুরে কবরস্থান থেকে এক রাতে ১৬টি কঙ্কাল চুরি হয়েছে। গত সোমবার রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থানের বিভিন্ন পুরোনো কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। কঙ্কালগুলো চুরি করার পর চোরেরা কবর খোঁড়ার যন্ত্র ও কয়েকটি পোশাক রেখে যায়। এ ঘটনায় জড়িতদের এখনও শনাক্ত করা যায়নি। বুধবার ঘটনাটি জানাজানি হলে দেখতে ভিড় করেন স্থানীয় লোকজন।

এলাকাবাসী ও কবরস্থান পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে স্থানীয় মসজিদের কয়েকজন মুসল্লি ফজরের নামাজ শেষে কবরস্থান জিয়ারত করতে গিয়ে বেশ কিছু কবরের মাটি খোঁড়া দেখতে পান। পরে তারা কাছে গিয়ে দেখেন কবরগুলো খুঁড়ে ১৬টি কঙ্কাল নিয়ে গেছে চোরেরা। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

শিরোনাম