সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে টিকটক করার সময় ব্রিজের লোহার পাইপে আঘাত পেয়ে রবিউল আজিম তনু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার ভোর ৫টায় সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তনু সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপিনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।