সিরাজগঞ্জে নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ সদর ও তাড়াশ উপজেলা থেকে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) সকালে সদর উপজেলার সায়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশ ও তাড়াশের ইশ্বরপুর গ্রাম থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাড়াশের ঈশ্বরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মো. শান্ত (২০)। তিনি স্থানীয় বাজারে নরসুন্দরের কাজ করতেন। অপরজনের বয়স আনুমানিক ৩২ বছর। তার নাম ও পরিচয় পাওয়া যায়নি।

শিরোনাম