সিলেটে গ্যারেজে আগুন, পুড়লো ৯ গাড়ি

বিশেষ প্রতিনিধিঃ
গ্যারেজে আগুন, পুড়লো ৯ গাড়ি। সিলেট মহানগর এলাকার আখালিয়া নবাবী জামে মসজিদ সংলগ্ন এলাকার একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুন পার্শ্ববর্তী কয়েকটি দোকানে ছড়িয়ে পড়েছে। রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে আখালিয়ার ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আগুন লাগে। আগুনে গ্যারেজে থাকা আটটি গাড়ি ও একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি নিরূপণ করা যায়নি।

শিরোনাম