সিলেট থেকে লুট হওয়া পাথর ঢাকার ডেমরা থেকে উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট করা ৪০ হাজার ঘনফুট সাদা খনিজ পাথর উদ্ধার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে কাঁচপুর ব্রিজসংলগ্ন ডেমরার সারুলিয়ায় অভিযান চালিয়ে এই পাথর উদ্ধার করা হয়।

অভিযান শেষে র‍্যাব-১১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘অবৈধভাবে উত্তোলিত এসব বিপুল পরিমাণ পাথরের অনেকাংশ মেশিনে ক্রাশ করা হয়েছে। ৭টি প্রতিষ্ঠান থেকে এসব পাথর জব্দ করা হয়েছে। তাদের মালিকপক্ষের তালিকা করা হয়েছে। অভিযানের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত শিগগিরই জানানো হবে।’

শিরোনাম