সিলেট-৪ আসনে হাকিম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিএনপির মিছিল

বিশেষ প্রতিনিধিঃ
মনোনয়ন দেওয়ার দাবিতে বিএনপির মিছিল। সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরীকে সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনে দলীয় প্রার্থী ঘোষণার দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মীরা।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত তিনটি উপজেলার অন্তত ১৫টি স্থানে পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ‘মানি না, মানব না; লোকাল ছাড়া মানব না’, ‘মানি না, মানব না; হাকিম ছাড়া মানব না’ প্রভৃতি স্লোগান দেন। এ ছাড়া বক্তারা ‘বহিরাগত প্রার্থী’র বদলে বিএনপির ‘স্থানীয় প্রার্থী’কে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

শিরোনাম