সংবাদ জমিন রিপোর্ট:
রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন নাগরিক ঐক্যের সভাপতি ও বগুড়া-২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী মাহমুদুর রহমান।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় সংবাদিকদের জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার।তিনি আরো জানান, মাহমুদুর রহমান মান্নার ক্রিয়েটিনিন ২.৪। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ রেখেছেন। তবে তিনি হার্ট অ্যাটাক করেননি।