সুনামগঞ্জে বৃষ্টিতে হাওরে ফের বাড়ছে পানি, বাকি ধান তলিয়ে যাওার শঙ্কা

সুনামগঞ্জ প্রতিনিধি:
বৃষ্টিতে হাওরে ফের বাড়ছে পানি, বাকি ধান তলিয়ে যাওার শঙ্কা টানা বৃষ্টিতে আবারও বাড়তে শুরু করেছে সুনামগঞ্জের নদ–নদী ও হাওরের পানি। এতে নতুন করে বিপাকে পড়েছেন হাওরের কৃষকরা। অবশিষ্ট বোরো ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে উদ্বেগ বেড়েছে তাদের মধ্যে।

আবহাওয়া অধিদফতর ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। উজানে ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টির সম্ভাবনা থাকায় পাহাড়ি ঢল নেমে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

পাউবো সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে মঙ্গলবার জেলায় ১০৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। সবমিলিয়ে গত তিন দিনে জেলায় ২৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময়ে সুরমা নদীর পানি বেড়েছে ১৩ সেন্টিমিটার। শুক্রবার সকাল ৯টায় নদীর পানি বিপদসীমার ১ দশমিক ৭২ মিটার নিচে ছিল। বর্ষার আগে সুরমা নদীর বিপদসীমা ৬ দশমিক ৫ মিটার।

শিরোনাম