সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ

সুনামগঞ্জ প্রতিনিধি:
হাওরের বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ। সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরের বাঁধ আইন অমান্য করে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে নোয়াগাঁও, গোরেরগাঁও, কান্দাগাঁও ও উলুতুলু গ্রামের শতাধিক সশস্ত্র লোকজনের বিরুদ্ধে। এতে ডাকুয়ার হাওর ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাঁধ কাটতে বাধা দেওয়ায় মোহনপুর গ্রামের কৃষকদের ওপর হামলা করা হলে কমপক্ষে ২০ জন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) সকালে মোহনপুর গ্রামের লোকজন ও নোয়াগাঁও এলাকার লোকজনকে নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার বাঁধ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা করেন। তিনি বিষয়টি সমাধানের জন্য একটি কমিটি গঠন করেন। সভা চলাকালেই মছব্বির মেম্বারের নির্দেশে তার এলাকার পাঁচ শতাধিক সশস্ত্র লোকজন জোরপূর্বক বাঁধ কেটে দেন বলে অভিযোগ রয়েছে।

শিরোনাম