সুন্দরবনে কোস্টগার্ডের স্টেশনে হামলা-ভাঙচুর, আহত হলো ৩ সদস্য

খুলনা প্রতিনিধি:
কোস্টগার্ডের স্টেশনে হামলা-ভাঙচুর, আহত হলো ৩ সদস্য । মোংলার সুন্দরবনের জয়মনির ঘোলে কোস্টগার্ডের স্টেশনে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে বাহিনীটির তিন জন সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকালে ওই এলাকার হাড়বাড়ীয়া স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। কোস্টগার্ডের ঢাকা সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সকালে জয়মনির ঘোল এলাকায় অবস্থিত বাংলাদেশ কোস্টগার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এতে দায়িত্ব পালনরত তিন জন কোস্টগার্ড সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে যৌথ অভিযান পরিচালনা করছে। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শিরোনাম