সুন্দরবনে ডাকাতের কবল থেকে মুক্তি পেলেন চার জেলে

খুলনা প্রতিনিধিঃ
ডাকাতের কবল থেকে মুক্তি পেলেন চার জেলে। সুন্দরবনের ‘দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর’ আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শিবসা নদী-সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টায় অভিযান চালিয়ে এদের উদ্ধার করা হয়। এসব জেলে ১০ দিন ধরে জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি ছিলেন।

উদ্ধার জেলেরা হলেন খুলনার কয়রার মো. মফিজুল ইসলাম (৪২) ও মো. হাবিবুর রহমান (৩৭), দাকোপের মো. হাবিবুর (৩৫) এবং সাতক্ষীরার শ্যামনগরের শাহজাহান গাজী (৪০)।

শিরোনাম