সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যু, চিকিৎসকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সংবাদ জমিন ডেস্ক:
সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যু, তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। রাজধানীর বাড্ডার সাতারকুলে ইউনাইটেড মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় করা মামলায় ওই হাসপাতালের তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া তিন চিকিৎসক হলেন—সার্জন ডা. তাসনুভা মাহজাবীন, স্পেশাল অ্যানেসথেসিস্ট ডা. সৈয়দ সাব্বির আহমেদ ও সহকারী স্পেশাল অ্যানেসথেসিস্ট ডা. মো. নাজিম উদ্দিন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম মামলার অভিযোগপত্র গ্রহণ করে তাদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

শিরোনাম