আন্তর্জাতিক ডেস্কঃ
সুপার টাইফুন রাগাসা’র তাণ্ডবে তাইওয়ানে নিহত-১৪। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে পরিচিত সুপার টাইফুন ‘রাগাসা’ হংকংয়ে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগের ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টি নিয়ে আঘাত হেনেছে। অন্যদিকে এর প্রভাবে তাইওয়ানে ভারী বৃষ্টিতে ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রাগাসা সোমবার ফিলিপাইনের উত্তরাঞ্চল দিয়ে অতিক্রম করে মঙ্গলবার তাইওয়ানে প্রবল বৃষ্টিপাত ঘটায়। এরপর বুধবার হংকং ও ম্যাকাওয়ে তাণ্ডব চালিয়ে গুয়াংডং উপকূলে আছড়ে পড়তে যাচ্ছে। অঞ্চলটির অন্তত ১২ কোটি ৫০ লাখ মানুষের ওপর এর প্রভাব পড়তে পারে।
তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টিতে একটি হ্রদের পানি উপচে পড়ে শহরের ভেতরে ঢুকে গেছে। মঙ্গলবার থেকে দ্বীপজুড়ে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় অগ্নিনির্বাপণ বিভাগ জরুরি সহায়তা কার্যক্রম চালাচ্ছে।