সেই তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার-৩

নিজস্ব প্রতিনিধিঃ
সেই তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার-৩। রাজশাহীতে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বন্ধুদের নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় মামলার পর তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের তিন জনের বিরুদ্ধেই একই দিনে একই স্থানে ভুক্তভোগী ওই তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ রয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিন জনকে গ্রেফতার করে র‌্যাব-৫-এর রাজশাহীর একটি দল। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার তিন জন হলো,রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার উজিরপুর মহল্লার আরিয়ান শাফী ওরফে আরিফ (২৬), ভদ্রা জামালপুর এলাকার শান্ত (২৫) এবং রাজশাহীল বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার পিয়াম (২৫)।

শিরোনাম