সেই ‘নারী সমন্বয়ক’ আবারও রিমান্ডে,অভিযোগ আ.লীগে এমপির বাড়ি দখল

টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাড়ি ভাঙচুর, লুটপাট, দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় সমন্বয়ক পরিচয় দানকারী মারইয়াম মুকাদ্দাস মিষ্টির আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

চার দিনের রিমান্ড শেষে মারইয়াম মুকাদ্দাসকে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে টাঙ্গাইল সদর আমলি আদালতে হাজির করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খাঁন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শিরোনাম