সেই রিয়াদের বাসা থেকে এবার উদ্ধার হলো আড়াই কোটির চেক-এফডিআর নথি

স্টাফ রিপের্টারঃ
রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রীর বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাসা থেকে প্রায় আড়াই কোটি টাকার চেক ও এফডিআরের নথি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় একটি নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

শিরোনাম