সংবাদ জমিন রিপোর্ট:
সেনাসদস্যদের সঙ্গে জামায়াতপ্রার্থীর অশালীন আচরণ। ঢাকা-১৭ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এসএম খালেকুজ্জামানের বিরুদ্ধে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে অশালীন ভাষা ও গালিগালাজের অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা-১৭ আসনে একজন প্রার্থী সেনাবাহিনীর সঙ্গে দুর্ব্যবহার ও জোরপূর্বক আর্মস নিয়ে যেতে চাওয়ার বিষয়ে জানতে চাইলে আব্দুর রহমানেল মাছউদ বলেন, এটা তদন্তের বিষয়। কেউ যদি ক্ষুব্ধ হন, তাহলে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি এবং অ্যাডজুডিকেশন কমিটির কাছে তারা অভিযোগ দায়ের করতে পারেন। সেই কমিটি ঘটনার সত্যতা যদি পান এবং যদি দেখেন যে কেউ কোনও ব্যক্তি বা কোনও প্রার্থী বা কোনও ভোটার যে কেউ হোক আচরণবিধি ভঙ্গ করেছেন, তাহলে তার বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিতে কমিশনের কাছে সুপারিশ করবেন এবং কমিশন সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে। এটা ফ্যাক্টস টু ফ্যাক্টস, কেস টু কেস ভিত্তিতে বলতে হবে।