সেনা সদস্য্যেরর স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় সেনাসদস্য গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ
সেনা সদস্য্যেরর স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় সেনাসদস্য গ্রেফতার। বগুড়ার শাজাহানপুরে সেনাসদস্যের বাসা থেকে তার দুই শিশুসন্তানের গলাকাটা এবং স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশের হেফাজতে থাকা সেনাসদস্য শাহাদাত হোসেনকে (২৭) কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শাজাহানপুর থানায় নিহত সাদিয়া মোস্তারিমের (২২) মা রাবেয়া সুলতানা হত্যা মামলা করেন। মামলায় শাহাদাত হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও চার জনকে আসামি করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শাহাদাতকে কারাগারে পাঠানো হয় বলে জানায় পুলিশ।

শিরোনাম