সেপটিক ট্যাংকে নিখোঁজ শিশুর লাশ, অভিযুক্তদের বাড়িতে আগুন দিলো জনতা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সেপটিক ট্যাংকে নিখোঁজ শিশুর লাশ, অভিযুক্তদের বাড়িতে আগুন দিলো জনতা। কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিবেশীর বাড়ির টয়লেটের সেপটিক ট‌্যাংক থেকে নিখোঁজ আট বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নারীসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। লাশ উদ্ধা‌রের পরপরই অভিযুক্ত‌দের বা‌ড়ি‌তে আগুন লা‌গি‌য়ে দেয় বিক্ষুদ্ধ জনতা। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ছিট মালিয়ানি এলাকায় এ ঘটনা ঘ‌টে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এসব তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।‌

নিহত শিশুর নাম মুরসালিন মিয়া (৮)। সে ছিট মা‌লিয়া‌নি এলাকার মশিউর রহমান মুছা ও মনজু দম্পতির ছেলে। পরিবারের দাবি শিশুটিকে ধর্ষ‌ণের পর হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেছে প্রতিবেশী ফরিদ উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম (২২)। মমিনুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছে। লাশ উদ্ধা‌রের পরপরই অভিযুক্ত মমিনুল ও তার নানাবাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ এলাকাবাসী। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিরোনাম