সোনাগাজীতে তাঁতিদল নেতাকে কুপিয়ে হ*ত্যা

ফেনী প্রতিনিধি:
তাঁতিদল নেতাকে কুপিয়ে হ*ত্যা। ফেনী সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের গুনক গ্রাম এলাকায় বগাদানা ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতিদলের সাংগঠনিক সম্পাদক আইয়ুব নবী তারেককে (২৬) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তারেক লস্কর মাল বাড়ির কামাল উদ্দিনের ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, একই বাড়ির ওহিদুর রহমানের স্ত্রী নারু (নাহার) পূর্বের বিরোধ মীমাংসার কথা বলে তারেককে ডেকে নেন। সেখানে আগে থেকেই ওহিদুর রহমানের ছেলে নাহিদ, সাঈদ, নিলয়সহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছিলেন। পরে তারেক সেখানে গেলে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিরোনাম