সোনারগাঁয়ে স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সোনারগাঁয়ে স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর।নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকায় স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুরে নিহতের পিত্রালয়ে। ঘটনার পর স্বামী পলাতক রয়েছে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন পুুলিশ।

শিরোনাম