সোনা ছিনতাইকালে জনতার হাতে পুলিশ কর্মকর্তাসহ সোর্স আটক!

চট্রগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরে এক সৌদি প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় উপ-পরিদর্শককে (এসআই) পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে উপস্থিত জনতা। এসময় ওই পুলিশ কর্মকর্তার সাথে থাকা এক সোর্সকেও আটক করা হয়। রোববার বিকেল ৩টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন টাইগারপাসের আখতারুজ্জামান ফ্লাইওভার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

আটক ওই উপ-পরিদর্শকের নাম আমিনুল ইসলাম। তিনি খুলশী থানাতেই কর্মরত আছেন। তার সাথে আটক সোর্সের নাম শহিদুল ইসলাম জাহেদ। তিনি নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা।

শিরোনাম