সোমবার আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্যগ্রহণ হবে

সংবাদ জমিন রিপোর্টঃ
সোমবার সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্যগ্রহণ হবে। বৈষম্যাবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সাভারের আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে প্রসিকিউশন পক্ষের সূচনা বক্তব্য শেষে আগামীকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার (১৪ সেপ্টেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

শিরোনাম