সৌদিরর ম্যাচ বয়কট করেছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক:
সৌদিরর ম্যাচ বয়কট করেছেন রোনালদো । হঠাৎ করেই আলোচনায় ক্রিস্টিয়ানো রোনালদো। তাও আবার বয়কট ইস্যুতে! সৌদি প্রো লিগে সোমবার আল রিয়াদের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে আল নাসর। কিন্তু দলটির স্কোয়াডে ছিলেন না পর্তুগিজ তারকা।

ইএসপিএনকে সূত্র জানিয়েছে, সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর অধীনে থাকা অন্যান্য ক্লাবগুলোর তুলনায় আল নাসরে ট্রান্সফার কার্যক্রম কম হওয়ায় মোটেও খুশি নন তিনি। সেই অসন্তোষ থেকেই ম্যাচটি বয়কট করেছেন তিনি। রোনালদো চোটে ছিলেন না কিংবা কোচ হোর্হে জেসুসের সঙ্গেও কোনও দ্বন্দ্বে জড়াননি। বরং পিআইএফের প্রতি ব্যক্তিগত হতাশা থেকেই ৪০ বছর বয়সী এই তারকা নিজেকে সরিয়ে নেন।

শিরোনাম