স্ট্যান্ড দখলে নিতে হামলা, ১৬ গাড়ি ভাঙচুর যুবদল নেতাকর্মীর, আহত-১০

স্টাফ রিপোর্টারঃ
স্ট্যান্ড দখলে নিতে হামলা, ১৬ গাড়ি ভাঙচুর যুবদল নেতাকর্মীর, আহত-১০। ফরিদপুর সদর উপজেলায় মাহিন্দ্রা স্ট্যান্ড দখল নিতে হামলা চালিয়েছেন জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমানের পক্ষের লোকজন। এ সময় ১৬টি মাহিন্দ্রা ভাঙচুর করা হয়। এতে বাধা দিলে ১০ জন চালককে মারধর করেন হামলাকারীরা। মারধরের শিকার চালকরা এসব অভিযোগ করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় মাহিন্দ্রা স্ট্যান্ডে এ হামলা চালান জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমানের পক্ষের লোকজন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন এই যুবদল নেতা। হামলায় আহতদের মধ্যে রাইফুল আলম, মামুন মণ্ডল, সোলেমান শেখ ও মোতালেব মল্লিককে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শিরোনাম