স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা বৃদ্ধের!

শেরপুর প্রতিনিধিঃ
স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা বৃদ্ধের!শেরপুরের শ্রীবরদী উপজেলায় অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত স্বামীর নাম খলিলুর রহমান (৮০) এবং ভুক্তভোগীর স্ত্রী খোশেদা বেগম (৭০)। আর এ ঘটনাটির ভিডিও ভাইরাল হওয়ায় এলাকায় তোলপাড় চলছে।

শিরোনাম