স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সাথে বিয়ে দিয়ে দিলেন স্বামী,এলাকায় চাঞ্চল্য
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
স্ত্রীর পরকীয়া প্রেমিকের সাথে বিয়ে দিয়ে দিলেন স্বামী। আর এ নিয়ে এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তোলপাড় সৃষ্টিকারী ঘটনাটি ঘটেছে দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের পাঁচ কলিয়া গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের মোকছেদ মোল্লার স্ত্রী ও দুই সন্তানের জননী দুলেনা বেগম (২৫ ) এর সাথে দীর্ঘদিন ধরে বিল কালিদহ গ্রামের মৃত আবুলের ছেলে, এক সন্তানের জনক মো. রাজু (২৮)এর সঙ্গে পরকীয়া প্রেম চলে আসছিল।
গত (মঙ্গলবার) রাত আনুমানিক ১১টার দিকে বিষয়টি টের পান দুলেনার স্বামী মোকছেদ। পরে স্থানীয়দের সহযোগিতায় দুলেনা ও রাজুকে আটক করা হয়। পরবর্তীতে সমাজের উপস্থিতিতে তাদের দু’জনের বিয়ে সম্পন্ন করে দেন স্বামী মোকছেদ নিজেই।