স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

কুমিল্লা প্রতিনিধি:
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটা নিয়ে বাগবিতণ্ডার জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বড় ভাই। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মো. ফয়সাল (৩০) গোয়ালগাঁও গ্রামের মৃত রাজামিয়ার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তার বড় ভাই মো. মোরশেদ আলমকে (৩৫) আটক করেছে পুলিশ। সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

শিরোনাম