স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহে শ্রমিককে পিটিয়ে হ*ত্যা

নিজস্ব প্রতিনিধি:
স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহে শ্রমিককে পিটিয়ে হত্যা। গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক আছে সন্দেহে বিল্লাল হোসেন (৪০) নামে এক জুটমিলের শ্রমিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন জানু মিয়া নামে এক ব্যক্তি। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লাল হোসেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নতুন বাঁশকান্দা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের টিমেক্স জুটমিলের কর্মী ছিলেন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই কারখানার সামনে তাকে পিটিয়ে আহত করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম