স্ত্রী স্বামীকে হত্যা করে লাশের পেটে লিখে দিলেন ‘সরি জান আই লাভ ইউ’

সাতক্ষীরা প্রতিনিধিঃ
স্ত্রী স্বামীকে হত্যা করে লাশের পেটে লিখে দিলেন ‘সরি জান আই লাভ ইউ’।সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্ত্রী। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এক ভাড়া বাড়িতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবুল কালাম আজাদ (৪৫) ও তার স্ত্রী নাজমিন (৩০)। আবুল কালাম আজাদ কলারোয়া থানার কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি কাপড় ব্যবসায়ী ছিলেন।

পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।পুলিশ জানায়,তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

শিরোনাম