স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শুরু হয়ে গেলো ভোটযুদ্ধ

সংবাদ জমিন,অনলাইন ডেস্ক:
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শুরু হয়ে গেলো ভোটযুদ্ধ। এবার স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ভোটযুদ্ধের অপেক্ষায় দেশবাসী। বছরব্যাপী এসব নির্বাচনের কার্যক্রম চলবে। সিটি করপোরেশ নির্বাচন দলীয় নাকি নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে, সে সিদ্ধান্তের জন্য সংসদের দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন (ইসি)। তবে দলগুলো স্থানীয় নির্বাচনের জন্য প্রার্থী বাছাই নিয়ে আলোচনা শুরু করেছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য চিঠি এসেছে। বিষয়টি কমিশনে উপস্থাপনের প্রস্তুতি চলছে।

শিরোনাম