স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ

স্টাফ রিপোর্টারঃ
স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ।রাজধানীর লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ করেছেন আন্দোলনকারীরা।

সোমবার (৩ মার্চ) ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে একদল বিক্ষোভকারী লালমাটিয়ায় ওই ঘটনার স্থানে প্রতিবাদ জানান। পরে মিছিল সহকারে তারা জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেন এবং তার অপসারণ দাবি করেন

শিরোনাম