স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে গণপদযাত্রা, পুলিশের বাধা

নিজস্ব প্রতিনিধিঃ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছেন দাবি করে তার পদত্যাগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণ-পদযাত্রা করছেন বাম ছাত্র সংগঠনগুলো। শিক্ষাভবনের সামনে পৌছালে তাদের আটকে দেয় পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ২টা ৩৫ মিনিটে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষার্থীদের এই কর্মসূচি শুরু হয়।

শিরোনাম