স্বর্ণের দোকানে ডাকাতির সময় নৈশপ্রহরীকে তুলে নিয়ে হত্যা

রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি:
স্বর্ণের দোকানে ডাকাতির সময় নৈশপ্রহরীকে তুলে নিয়ে হত্যা। নৈশপ্রহরীকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। পরে তার লাশ পাশের চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) দিবাগত রাত ৩টার দিকে রামগঞ্জ পৌর শহরের পাটবাজার এলাকার নিউ আপন শিল্পালয়ে ডাকাতির ঘটনা ঘটে। শনিবার সকালে (২ মে) রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পাশ থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নৈশপ্রহরীর নাম ফরিদ হোসেন (৪৪)। তিনি রামগঞ্জ পৌরসভার মিজিবাড়ি এলাকার শাহজাহানের ছেলে। রামগঞ্জ বাজারের নৈশপ্রহরীর দায়িত্বে ছিলেন। রামগঞ্জ পুলিশ বক্স থেকে পাটবাজার পর্যন্ত এলাকায় দায়িত্বে ছিলেন।

পুলিশ ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, রামগঞ্জ বাজারে থাকা একাধিক সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি সাদা রঙের মাইক্রোবাসে একদল ডাকাত এসেছিল। পরে তারা রুপম শীলের নিউ আপন শিল্পালয়ে ডাকাতি করে। জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার সময় দেখে ফেলেন নৈশপ্রহরী ফরিদ হোসেন। এতে বাধা দেন। তখন তাকে গাড়িয়ে তুলে নিয়ে যায় ডাকাতরা। এরপর গাড়িতে তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে চাঁদপুরের হাজীগঞ্জে সড়কের পাশে ফেলে দিয়ে যায় ডাকাতরা।

শিরোনাম