স্বস্তি ফেরেনি সবজির বাজারে

নিজস্ব প্রতিনিধিঃ
স্বস্তি ফেরেনি সবজির বাজারে । বাজারে স্বস্তির বাতাস আর বইছে না। প্রতিনিয়তই বৃষ্টি-বন্যাসহ নানা অজুহাতে বাড়ছে সবজির দাম। এতে অস্বস্তি বাড়ছে মানুষের মধ্যে। আজকের বাজারে পরিচিত ২০ ধরনের সবজির দাম রয়েছে ৮০ টাকা বা তার ওপরে। আর ৭০ টাকা বা তার নিচের দামের সবজি রয়েছে ৫ ধরনের। যদিও এসব সবজির দাম ওঠানামার মধ্যেই রয়েছে, তবু নেই নাগালের মধ্যে।

তবে কেবল সবজির দামই না- মাছ, মাংস, ডিম কিংবা মুদি দোকানের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও নাজেহাল সাধারণ মানুষ। এসব পণ্যের দাম কিছুটা ওঠানামা করলেও আসেনি সব শ্রেণির মানুষের নাগালের মধ্যে। তাই বাজারে এখনও স্বস্তির নিশ্বাস ফেলতে পারছে না সীমিত আয়ের মানুষেরা। শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচাবাজার সরেজমিন ঘুরে এমন পরিস্থিতি দেখা যায়।

শিরোনাম