স্বামীকে গলা কেটে হত্যা করলো স্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় স্বামী সাব্বির আহমেদকে (৩৭) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুনের বিরুদ্ধে। সোমবার ভেরারাত ৩টার দিকে আড়ুয়াপাড়ার নিজ বাড়িতে ধারালো চাকু দিয়ে সাব্বির আহমেদকে গলা কেটে রোজিনা খাতুন পালিয়ে যান। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৭টার সময় চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মৃত্যু হয়। নিহত সাব্বির আড়য়াপাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।

জানা যায়,আজ ভোররাত ৩টার দিকে তার ভাই সাব্বিরকে চাকু দিয়ে গলা কেটে পালিয়ে যায় দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন। মুমূর্ষু অবস্থায় আমরা তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মৃত্যু হয়। এক মাস আগে রোজিনার সাথে সাব্বিরের বিয়ে হয়। রোজিনা তার দ্বিতীয় স্ত্রী বলে জানায় তামিম। পুলিশ জানায়,লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম